চুয়াডাঙ্গায় নারীকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ২২ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মনজুরা খাতুন (৩২) নামের এক নারীকে রাতে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ অক্টোবর) সকাল ১০টায় নিহত মনজুরার মরদেহ তার বাড়ির পাশের বেগুনক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে, শনিবার রাতে দুই ভাই-বোনকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন মনজুরার ভাই আলমগীর হোসেন (৩০)। আহত আলমগীর আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে দর্শনার মোহাম্মদপুরে আলমগীরের বাড়িতে আসে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত পা-বেঁধে পাশের মাঠে রাখে। এ সময় তার বোন মনজুরা খাতুন প্রতিবাদ করলে তাকেও ধরে তুলে নিয়ে যায় তারা। রাতভর নিখোঁজের পর সকালে তাদের বাড়ির পাশের বেগুনক্ষেতে মনজুরার বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সকালে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সরকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, মনজুরা খাতুনকে রাতে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তার ভাইকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে মনজুরার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উন্মোচনের জন্য পুলিশ বিশেষ টিম কাজ করছে। খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











